হাসপাতালে চেইন চুরির চেষ্টা, আনসারের তৎপরতায় নারী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে কয়েকজন নারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের মধ্যে এক নারী টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মোছা. শারমিন খাতুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, বাকবিতণ্ডার একপর্যায়ে ওই নারী পেছন থেকে শারমিন খাতুনের হিজাবের নিচ দিয়ে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে শারমিন তাৎক্ষণিকভাবে ওই নারীকে ধরে ফেলেন।
খবর পেয়ে কর্তব্যরত আনসার সদস্য মো. এরশাদ আলী ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেন। পরে মো. সাগর মিয়া ও মো. মাসুম হাসানের সহযোগিতায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আটক নারীর নাম মোছা. নুর জাহান বেগম (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ধর্মগড় গ্রামের ছুট মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পরে হাসপাতাল কর্তৃপক্ষ নুর জাহানকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।








