Logo

নিজের বাসায় সোলার প্যানেল বসিয়ে মানুষকে উৎসাহিত করছেন বিদ্যুৎমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২২ নভেম্বর, ২০২৬, ২২:১৮
নিজের বাসায় সোলার প্যানেল বসিয়ে মানুষকে উৎসাহিত করছেন বিদ্যুৎমন্ত্রী
ছবি বিদ্যুৎ মন্ত্রীর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ

দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ( সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি) জ্বালানির বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার ছাদে স্থাপন করা হয়েছে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল।

বিজ্ঞাপন

মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এই ব্যবস্থা স্থাপনের মূল উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং এর মাধ্যমে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। পাশাপাশি দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। এতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সহধর্মিনী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপনকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা অনুপ্রাণিত করে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে। আশা করছি জনগন উৎসাহিত হয়ে তাদের বাসায় বাসায় সোলার প্যানেল লাগিয়ে বিদ্যু সাশ্রয়ী হবে। দেশের ও মানুষের উপকার হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD