Logo

ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিশ্চিত: জ্বালানি মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২০:১৩
ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিশ্চিত: জ্বালানি মন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু | ফাইল ছবি

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা পূরণে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে জানুয়ারি মাসের জন্য জ্বালানি কেনার পরিকল্পনাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। গত প্রায় দুই সপ্তাহে বিদ্যুতের লোডশেডিংও ছিল খুবই কম। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও সেগুলোর পেছনে জ্বালানি সংকট নয়, বরং কারিগরি ত্রুটি দায়ী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জ্বালানি সংকটের সময়কার পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে তখন দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র। একই সঙ্গে গ্যাসের অভাবে শিল্পকারখানাগুলোও ব্যাপক সমস্যার মুখে পড়ে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওই পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের বাজার থেকে এলএনজি সংগ্রহের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছায়।

মন্ত্রী আরও জানান, এলএনজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় সমান হয়ে যায়। ফলে বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি সামাল দিতে তেলচালিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট চালু করতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ সরবরাহেও আগের তুলনায় স্থিতিশীলতা এসেছে। তবে কোথাও কোথাও কারিগরি সমস্যার কারণে সাময়িক বিঘ্ন ঘটছে।

বিজ্ঞাপন

ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমান চাহিদা বিবেচনায় প্রয়োজনীয় এলএনজি ইতোমধ্যে কেনা হয়েছে। ফলে আগামী ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা পূরণে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে। পরবর্তী সময়ে জানুয়ারি মাসের চাহিদা বিবেচনায় নতুন করে জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD