Logo

হঠাৎ ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২০:০৩
হঠাৎ ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তাঁর বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তবে এবারের সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কর্মসূচিকে কেন্দ্র করে তাঁর বাংলাদেশে আগমন, তা নিয়ে স্পষ্টতা নেই।

বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ বিষয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।

পিটার হাসের এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়েছিল। তার কূটনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলেও অভিযোগ করেছিল সরকার। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস মন্তব্য করেছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD