Logo

এবার বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬, ১৫:৫৮
এবার বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ সংস্করণে তাঁর নাম স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক এই প্রকাশনার ১৮তম সংস্করণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ তালিকায় রাখা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও দুজন নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। নারী অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রোহিঙ্গা ও শরণার্থীদের অধিকার নিয়ে কাজের স্বীকৃতিতে তাঁরা তালিকায় জায়গা পেয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগের ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে শুধু শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে রাখা হয়। বাংলাদেশের তিনজনই এবার ওই ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD