পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্তে জরুরি বৈঠকে মালিকরা

চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাকশিল্পে সৃষ্ট অস্থিরতা মোকাবিলা এবং পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন কারখানার মালিকরা। পরিস্থিতি বিবেচনায় কারখানা চালু রাখা কিংবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সংগঠনটির সূত্র জানিয়েছে, বৈঠকে প্রায় ২০০টি পোশাক কারখানার মালিক অংশ নিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাভার, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার ঘটনা ঘটছে। এতে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা এই অচলাবস্থায় উদ্বেগ বাড়ছে মালিকপক্ষের মধ্যে।
এ পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজকের বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরই মধ্যে সাভার এলাকার ৫০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রভাবে শিল্পাঞ্চলজুড়ে উৎপাদন পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করবে বিজিএমইএ। মালিকদের এই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে চলমান অস্থিরতার মধ্যে পোশাক কারখানাগুলোর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে।








