শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার প্রতিষ্ঠানটির আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বিজ্ঞাপন
নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতেও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতায় থাকা বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা ও চিরার মিল এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞাপন
এ ছাড়া ভ্যাট অফিস, জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে নেসকো। কাজ শেষ হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।








