Logo

ডিবি হেফাজতে ছাত্রদলের সাবেক নেতা সজীব আহমেদ রানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২০:৪৬
ডিবি হেফাজতে ছাত্রদলের সাবেক নেতা সজীব আহমেদ রানা
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল আদাবর এলাকা থেকে সজীব আহমেদ রানাকে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এদিকে তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না কিংবা পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD