Logo

আইইবি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক হলেন মুনিরুজ্জামান নয়ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২০:৫৩
আইইবি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক হলেন মুনিরুজ্জামান নয়ন
ফাইল ছবি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচআরডি) পদে নির্বাচিত হয়েছেন বরিশালের উজিরপুরের কৃতী সন্তান প্রকৌশলী মো. মুনিরুজ্জামান নয়ন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী খান মনজুর মোরশেদ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে জাতীয়তাবাদী হলুদ প্যানেলের অধিকাংশ প্রার্থী অন্যান্য পদেও জয়লাভ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচিত প্রকৌশলী মো. মুনিরুজ্জামান নয়ন বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক (হাইড্রোগ্রাফি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত। পাশাপাশি উজিরপুর আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

উজিরপুরের এই কৃতী সন্তানের আইইবি নির্বাচনে বিজয়ের খবরে স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনে উজিরপুর উপজেলাবাসী বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মুনিরুজ্জামান নয়ন প্রকৌশলী সমাজের উন্নয়ন এবং পেশাগত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD