Logo

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২০:১৩
হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি জানান, শনিবার সকালে হৃদ্‌যন্ত্রের সমস্যা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পবন চৌধুরী আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে স্বাভাবিকভাবে দাপ্তরিক কার্যক্রমে যোগ দিতে পারেন স্বাস্থ্যমন্ত্রী।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় সরদার মো. সাখাওয়াত হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে।

বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান চিকিৎসক।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD