অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো

দেশের বিভিন্ন হাসপাতালের খাবারের মান নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় রোগীদের সঙ্গে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের আচরণের বিষয়ে গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাত নিয়ে অনেক সময় নানা ইতিবাচক দাবি করা হলেও বাস্তব পরিস্থিতি সব ক্ষেত্রে তেমন নয়। এ অবস্থার পরিবর্তনে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
বিজ্ঞাপন
তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিশুদের হামের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। এসব শিশুর কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থও হয়ে উঠছে।








