সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ নেতা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচাতো চাচা।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন








