বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। জামায়াতে ইসলামীকে নিয়ে খতিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর তওবা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।
বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গোমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গোমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।’
জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতিতে ভুল থাকতে পারে বলে স্বীকার করলেও দলটির কর্মীদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেননি আমির হামজা। তিনি বলেন, ‘যারা মন থেকে জামায়াতে ইসলামী করে, তাদের নিষ্ঠায় কোনো ভুল নেই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’
বাবুনগরী তাঁকে ও মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছেন বলেও অভিযোগ করেন আমির হামজা। তাঁর দাবি, যে পরিচয়ে তাঁদের গালিগালাজ করা হয়েছে, সেই পরিচয় বাবুনগরীর ক্ষেত্রেও প্রযোজ্য হলে একই ধরনের মন্তব্য করা যাবে।
বিজ্ঞাপন
ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাঁকে বিতর্কিত বলার বিষয়েও বক্তব্য দেন আমির হামজা। তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাঁকে নিয়ে এ ধরনের সমালোচনা ছিল না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর বক্তব্যের ভুল ধরার আগে সমালোচকদের নিজেদের ভুলের দিকেও নজর দেওয়ার কথা বলেন এই সংসদ সদস্য।
এর আগে আমির হামজার মাহফিলে অংশগ্রহণ নিয়ে বন্দরের স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ১৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, নির্ধারিত মাহফিলে অংশ নেবেন আমির হামজা।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।








