Logo

এবার বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম যুবক

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
১৭ নভেম্বর, ২০২৬, ১৭:০৮
এবার বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম যুবক
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর একসঙ্গে থাকার দাবি জানিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপের বাড়িতে যান মাহিন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।

দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে যোগাযোগ বাড়তে বাড়তে তাঁদের মধ্যে ভালো লাগা ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তিনি। একসঙ্গে থাকার বিষয়ে দুজনই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির। এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান নিয়েছেন। খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD