Logo

বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৬ নভেম্বর, ২০২৬, ১৬:৪১
বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। সম্প্রতি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার এলাকার এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের আগে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।

বিয়ের প্রায় সাড়ে তিন মাস পর, গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের বিষয়টি এলাকায় জানাজানি হলে নানা আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠান স্বামী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

•

•

ওই গৃহবধূর অভিযোগ, তার বর্তমান পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছেন। আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে তালাকের পর থেকে আবুল খায়ের পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

গৃহবধূর স্বামী জানান, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি জানার পর তিনি খোঁজখবর নেন। একপর্যায়ে জানতে পারেন, স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানান।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD