চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই জেলেদের ৩০টি ঘর

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে জেলেদের থাকার ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ফায়ারকর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে অবশিষ্ট আগুনও সম্পূর্ণ নেভানো হয়।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে জেলেদের ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।








