Logo

বরগুনায় এলজিইডি অফিসে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৫ নভেম্বর, ২০২৬, ১৭:৫৩
বরগুনায় এলজিইডি অফিসে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি কাঠের চেয়ার ও তার ওপর রাখা তোয়ালের কিছু অংশ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে আমতলী উপজেলা এলজিইডি কার্যালয়ের হিসাবরক্ষণ শাখায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার কক্ষের পেছনের একটি জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর কক্ষের একটি কাঠের চেয়ার ও টেবিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চেয়ারের ওপর রাখা তোয়ালের কিছু অংশ পুড়ে যাওয়ার পর আগুন নিভে যায়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার সকালে কার্যালয়ের হিসাব শাখার কক্ষ খুলে আগুন লাগানোর চিহ্ন দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সকালে কার্যালয়ে এসে তাঁরা একটি চেয়ারের ওপর আগুন লাগার চিহ্ন দেখতে পান। অফিসের সামনের অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো ক্যামেরা নেই। ফলে কীভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। বিষয়টি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD