মায়ের কর্মস্থলে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত মালিক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কারখানার মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে মামলা করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইলের মালিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ওই কারখানায় কিশোরীর মা শ্রমিক হিসেবে কাজ করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করেন। মায়ের কর্মস্থলের পরিচয় সূত্রে ১৫ বছর বয়সী মেয়েকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়। ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুক্তভোগীর মা। পরে অফিসকক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকে এমব্রয়ডারি করা হয়। সেখানে ৭০-৮০ জন শ্রমিক রয়েছেন। দুই মাস ধরে ওই কিশোরীর মা সেখানে কাজ করে আসছেন। মায়ের কাজের সুবাধে প্রায়ই সেখানে যাতায়াত করেন ওই কিশোরী। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করে থাকেন।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস মালিক আনোয়ার মাঝি কিশোরীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরে কিশোরীর মাসহ অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, গত বৃহস্পতিবার দুপুরে কারখানার মালিক কিশোরীকে নিজের কক্ষে ডেকে নিয়ে যান। পরে তাকে আটকে রাখার ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযুক্ত মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








