Logo

৫ বছর শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১১ নভেম্বর, ২০২৬, ১৭:২৭
৫ বছর শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আশরাফ হোসেন কালীগঞ্জ উপজেলার মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।

দণ্ডিত আশরাফ হোসেন কালীগঞ্জ উপজেলার মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জের একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই দিন বিকেলে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সের শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী আশরাফ হোসেন। পরে সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই একই দিন ভুক্তভোগী শিশুর মা শাপলা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে এই সাজা প্রদান করেন। রায়ে বিচারক সুস্পষ্টভাবে উল্লেখ করেন, আসামির কাছ থেকে আদায়কৃত অর্থদণ্ডের ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুটির ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।

বিজ্ঞাপন

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান। তিনি বলেন, মাত্র পাঁচ বছর বয়সী একটি অবুঝ শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আসামি যে জঘন্য অপরাধ করেছেন, আদালত তার উপযুক্ত শাস্তি দিয়েছেন।

তিনি আরও বলেন, মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD