Logo

জ্বিনের আছর কাটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৩ নভেম্বর, ২০২৬, ১৭:৩৪
জ্বিনের আছর কাটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিনের আছর কাটানোর কথা বলে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল বারী নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও কিশোরীর স্বজনদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত রেজাউল বারী শ্রীনগরের একটি মসজিদে প্রায় ২৫ বছর ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জ্বিনের আছরজনিত সমস্যার চিকিৎসা করেন বলে এলাকায় পরিচিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কিশোরীর মধ্যে এ ধরনের সমস্যা রয়েছে বলে ধারণা করে কয়েক দিন আগে তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্ত ইমামের কাছে যান। বৃহস্পতিবার রাতে কিশোরীকে নিয়ে তাঁর বাবা-মা ইমামের বাড়িতে উপস্থিত হন।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, সেখানে ইমাম কিশোরীকে একটি আলাদা কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা শ্রীনগর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে রেজাউল বারীকে আটক করে পুলিশ।

শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, 'মেয়েটির মা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।' গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে, অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মিলন বলেন, 'অভিযোগ ওঠার পর মসজিদ কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।'

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD