Logo

পূবাইলে এগারসিন্দুর ট্রেনে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৩ নভেম্বর, ২০২৬, ১৮:৩০
পূবাইলে এগারসিন্দুর ট্রেনে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন। ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনের যাত্রীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছুদুর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরী হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। ওই অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়রা পানি নিয়ে এগিয়ে এসে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরী হয়েছিল। তবে আগুন ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD