Logo

পদ্মা সেতুর টোলপ্লাজায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৪

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
১৩ নভেম্বর, ২০২৬, ১৫:৩৭
পদ্মা সেতুর টোলপ্লাজায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় হামলা, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন। নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার। পুলিশ জানিয়েছে, চারজনই মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল ব্যক্তি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে সেখানে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে লোকজনের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।

ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ৯ নভেম্বর রাতে থানা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD