প্রতিবাদ মিছিলে এনসিপি নেতাকর্মীদের মারামারি

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় আয়োজিত বিক্ষোভ মিছিলের মধ্যেই দলটির নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক বহিষ্কৃত নেতার উপস্থিতিকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ছাত্রশক্তির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিপির খুলনা জেলা কমিটির আহ্বায়ক হাসান ফয়জুল্লাহ জানান, ছাত্রশক্তির এক বহিষ্কৃত নেতার মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিরোধের সমাধান করা হয়।








