Logo

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১২ নভেম্বর, ২০২৬, ২১:৫৬
শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে আগামী শনিবার কুড়িগ্রাম সদর উপজেলায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল এলাকাসহ বিভিন্ন স্থানের ১১ কেভি বিতরণ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন না।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে গ্রাহকেরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD