মজুরি বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর

বেতন বৃদ্ধি এবং মজুরি বোর্ডের নির্ধারিত বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের নাওজোড় এলাকা। সোমবার বিকেলে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সড়কে অবস্থান ও মহাসড়ক অবরোধের চেষ্টায় পরিস্থিতির অবনতি ঘটে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর নগরীর নাওজোড় এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টায় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকাতেও শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। সেখানে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। একপর্যায়ে শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
বিজ্ঞাপন
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, নাওজোড় এলাকার বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকরা বের হয়ে সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








