Logo

থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৭
থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালিত একটি শপহাউসে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহরে অবস্থিত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর মাত্র চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: য়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD