থাইল্যান্ডে মেডিকেল ট্যুরিজমে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মানের সাফল্য

আন্তর্জাতিক চিকিৎসাসেবার জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে সুরা হেল্থকেয়ার। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোহাম্মদ সোলায়মানের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও প্রক্রিয়াকরণে সহায়তা, এয়ার অ্যাম্বুলেন্স এবং আবাসনসহ নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
ব্যাংককের প্রাণকেন্দ্রে অ্যাম্বাসেডর হোটেলের লবি এলাকায় অবস্থিত সুরা হেল্থকেয়ারের কার্যালয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রোগী ও তাঁদের স্বজনেরা সেবা নিতে আসেন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেখানে থাই কর্মী ও অভিজ্ঞ পরামর্শকেরা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেন।
সুরা হেল্থকেয়ারের ইন্টারন্যাশনাল পেশেন্ট কো-অর্ডিনেটর তানভীর রহমান আকাশ বলেন, রোগীদের দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল থেকে চিকিৎসার পরিকল্পনা সংগ্রহ করে রোগীদের কাছে সরবরাহ করা হয়। পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সোলায়মান বলেন, উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কারণে থাইল্যান্ড আন্তর্জাতিক রোগীদের কাছে একটি পরিচিত গন্তব্য। বিদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে দেশটির ১৫টি হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞকে সমন্বিত সেবাব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোলায়মান আরও জানান, সুরা হেল্থকেয়ারের মাধ্যমে রোগীরা তুলনামূলক কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তিন থেকে চার কার্যদিবসে মেডিকেল ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা দেওয়া হয় বলে দাবি প্রতিষ্ঠানটির।
চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়া রোগীদের ভ্রমণ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার ক্ষেত্রেও সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স ও স্থলপথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, দোভাষী সেবা, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ, বিমান টিকিট বুকিং এবং আবাসনের ব্যবস্থা। এ ছাড়া চিকিৎসা শেষে রোগীদের ফলোআপ কার্যক্রমেও সহযোগিতা করা হয় বলে জানিয়েছে সুরা হেল্থকেয়ার।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশের রোগীদের সেবা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী রোগী ও তাঁদের স্বজনদের জন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং ভ্রমণসংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।








