গ্রাহকদের বিশ্বস্ত সহযোগী হতে ডাচ্-বাংলা ব্যাংকের বিশেষ উদ্যোগ

নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কৌশলগত সম্মেলন করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গত (৯ অক্টোবর) কুমিল্লার বুরো ট্রেনিং সেন্টারে সরাসরি ও অনলাইন অংশগ্রহণের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয় তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
বিজ্ঞাপন
এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্য পূরণের বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি শাখাগুলোর কার্যক্রম আরও গতিশীল করা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে যুক্ত হয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন।








