Logo

গ্রাহকসেবা উন্নয়নে বরিশালে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৮:১৮
গ্রাহকসেবা উন্নয়নে বরিশালে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ
ছবি: সংগৃহীত

বরিশাল অঞ্চলের শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর বরিশালের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে।

গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং প্রতিষ্ঠানের অবস্থান আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।

কনক্লেভে বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

কনক্লেভে বরিশাল অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD