Logo

গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের বিশেষ উদ্যোগ

profile picture
জেলা প্রতিনিধি
১ নভেম্বর, ২০২৬, ২০:১৬
গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংকের সিলেট অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রাহকসেবার মান উন্নত করার লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সিলেটের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যাংকটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। গ্রাহকসেবায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি আন্তরিক ও যত্নশীল আচরণের পাশাপাশি বিভিন্ন কৌশলগত পদক্ষেপের ওপর গুরুত্ব দেন।

ব্যাংকের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন, নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও মজবুত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

কনক্লেভে সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল তুলে ধরেন। একই সঙ্গে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন তাঁরা।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখাগুলোর কার্যক্রম পর্যালোচনা করেন এবং গ্রাহকসেবার মান বাড়ানো ও ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

সম্মেলনে সিলেট অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররাও অনলাইনে যুক্ত হয়ে সম্মেলনের কার্যক্রমে অংশগ্রহণ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD