Logo

বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৩
বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প
ফাইল ছবি।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল।আগামীমঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আগামীমঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

ক্যাম্পে দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন। পাশাপাশি কিডনিরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞরাও ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

বিজ্ঞাপন

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য একই ধরনের ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করা হয়েছে। ফলে ঢাকার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার রোগীরাও এ আয়োজনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

ক্যাম্পে চিকিৎসা পরামর্শ নিতে আসা রোগীদের কাছে যদি এনজিওগ্রামের সিডি থাকে, তা সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এতে চিকিৎসকদের রোগীর পূর্ববর্তী পরীক্ষার তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দিতে সুবিধা হবে।

ক্যাম্পে আসা রোগীদের এনজিওগ্রাম এর সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রোগীরা ফ্রি সিরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে:

বিজ্ঞাপন

ঢাকা – ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০

ব্রাহ্মণবাড়িয়া – ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০

উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীগণ হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২৫% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বারগণ পাবেন ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে)।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD