Logo

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৭ নভেম্বর, ২০২৬, ১৯:৩৫
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেকের জামায়াতে ইসলামীকে নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। একই সঙ্গে ওই বক্তব্যের জন্য খতিবকে তওবা করার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও সমালোচনা করেন আমির হামজা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? এ বিষয়ে আপনার তওবা করা উচিত।’

এ সময় জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আন্তরিকতা নিয়েও মন্তব্য করেন তিনি। আমির হামজার দাবি, যারা আন্তরিকভাবে জামায়াতে ইসলামী করেন, তাঁদের ইখলাসে কোনো ঘাটতি নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’

দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল আয়োজনে বাধা দেওয়া এবং তাঁকে বিতর্কিত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করার বিষয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য।

আমির হামজা বলেন, ‘যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের।’ নিজেকে বিতর্কিত বলার সমালোচনা করে তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আগে তাঁর বিরুদ্ধে এ ধরনের সমালোচনা দেখা যায়নি। নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর থেকেই তাঁকে বিতর্কিত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে বক্তব্যে ইঙ্গিত দেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD