বাংলাদেশের ভেতরে ঢুকে মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং স্থানীয় নাগরিকদের মারধরের ঘটনায় অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করে। পরে তাঁকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আটক বিএসএফ সদস্য বর্তমানে বিছনাকান্দি বিওপিতে রয়েছেন। দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।








