ডেঙ্গুতে প্রাণ হারালেন কমলগঞ্জের ব্যবসায়ী

মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন ভূইয়ার ছেলে। তিনি কমলগঞ্জের ভানুগাছ বাজারে ‘নাবা ডিজিটাল সাইন’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া জানান, কয়েক দিন ধরে রাকিবুল ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভানুগাছ বাজারের ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, রাকিবুল ছিলেন মিশুক, সদালাপী ও পরিশ্রমী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভানুগাছ বাজারসহ শায়েস্তানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, “রাকিবুল সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেখানে চিকিৎসা নেওয়ার কারণে বিষয়টি হয়তো আমাদের জানানো হয়নি। তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে বিষয়টি আমাদের জানা সম্ভব হতো।”
রাকিবুলের মৃত্যুতে ভানুগাছ বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।








