Logo

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৮
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার উত্তর গাজার প্রধান কমান্ডার ইজ্জ আল-দিন আল-বেইক নিহত হয়েছেন। মঙ্গলবারের হামলায় তার মৃত্যুর বিষয়টি ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। হামাসও পরে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের নাসর এলাকার একটি আবাসিক ভবনে ভোরের দিকে হামলাটি চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সামরিক বাহিনী আল-বেইককে লক্ষ্য করেই হামলা চালায়। তাদের দাবি, তিনি হামলা পরিকল্পনা ও নতুন যোদ্ধা নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন।

হামাস আল-বেইকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার নেতৃত্বদানকারীদের একজন ছিলেন তিনি। ওই হামলার পরই গাজায় চলমান যুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় আল-বেইকের সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিন জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসাকেন্দ্রের কাছে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন। ফলে মঙ্গলবারের হামলায় নিহতের সংখ্যা অন্তত তিনজনে দাঁড়ায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জাবালিয়ার হামলায় তারা একজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করেছিল।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় সংগঠিত হচ্ছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। এই অভিযোগের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরায়েল। হামাস অবশ্য নতুন হামলা চালানো বা অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করার অভিযোগ তুলেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, চলতি মাসে হামাসের অন্তত ২০ জন গুরুত্বপূর্ণ নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া এবং ইসরায়েলি জিম্মিদের আটকে রাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD