ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগির শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া এই বক্তব্যের পাশাপাশি তিনি দাবি করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চলমান সংঘাতে জয়ী হবে এবং পরিস্থিতি দ্রুত শেষ হবে। সংঘাত শেষ হলে জ্বালানি তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেন তিনি। তবে সংঘাত ঠিক কবে বা কীভাবে শেষ হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। ইরান সম্প্রতি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটকে থাকা অর্থ ছাড়ের শর্তে সংঘাত বন্ধের একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এ নিয়ে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার আলোচনার মধ্যে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমেছে। তবে মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি ও সংঘাতের অনিশ্চয়তার কারণে তেলের দাম এখনো তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান এব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিয়েছেন। তার দাবি, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হবে এবং ইসরায়েলি সরকারেরও বর্তমান অবস্থান ধরে রাখা কঠিন হবে।
আজিজি আরও বলেন, শেষ পর্যন্ত ইরান ও তার প্রতিবেশীরাই এই অঞ্চলে থাকবে এবং একে অপরের মুখোমুখি অবস্থানে থাকবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে বা কখন অঞ্চল ছাড়বে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বা প্রক্রিয়া উল্লেখ করেননি।
এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকলেও চূড়ান্ত সমঝোতার বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার বিষয়টি আলোচনার অন্যতম প্রধান বাধা হয়ে রয়েছে।








