ইরানে সরকার পরিবর্তনে আগ্রহ নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো তাঁর প্রধান লক্ষ্য নয়। বরং তেহরানের সঙ্গে এমন একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছাতে চান, যার মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সরকার পরিবর্তন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের ক্ষমতার কাঠামো বদলানোর বিষয়টি নিয়ে তিনি কখনোই খুব বেশি ভাবেননি।
ফক্স নিউজের উপস্থাপককে ট্রাম্প বলেন, “আমি কখনোই ইরানের সরকার নিয়ে খুব একটা ভাবিনি। কেউ কেউ একে সরকার পরিবর্তন বলে। আমি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি। এখন আমরা তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। সুতরাং, এটিকে চূড়ান্ত সরকার পরিবর্তন বলতে পারেন।”
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এসব কথা বলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে দেশটির সামরিক স্থাপনা, নেতাদের বাসভবন ও বিভিন্ন কার্যালয়ে হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো তাঁর প্রধান লক্ষ্য নয়। বরং তেহরানের সঙ্গে এমন একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছাতে চান, যার মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
আরও পড়ুন
•
বিজ্ঞাপন
•
•
ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে মিশ্র অবস্থান
বিজ্ঞাপন
ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প একদিকে তাদের ‘যুক্তিসংগত’ বলে উল্লেখ করেছেন, অন্যদিকে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন বলেও মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, “তাদের মনোভাব অনেকটাই আলাদা। সম্ভবত এই লোকেরা বেশি যুক্তিসংগত। তবে তাদের সঙ্গে আলোচনা করা খুব কঠিন। আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেই চুক্তি ভেঙে ফেলে।”
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একটি স্থায়ী সমঝোতা প্রয়োজন। এমন চুক্তি করতে চান, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমি এমন একটি চুক্তি করব, যা স্থায়ী হবে। আমি কাউকে তাদের পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দিতে দেব না।”
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না। প্রয়োজনে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করেও যুদ্ধের বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।
ইরানে নতুন হামলার প্রস্তুতি নিয়ে আলোচনা
বিজ্ঞাপন
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, স্বল্প সময়ের মধ্যেই নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দ্রুত নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতা পুনর্গঠন করছে বলে উদ্বিগ্ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন।
অন্যদিকে, ইরান রাসায়নিক কিংবা জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে—ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ বারবার পরিবর্তিত হচ্ছে।
বিজ্ঞাপন
তেহরানের দাবি, এসব অভিযোগ ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে যুক্তি তৈরিতে ব্যবহৃত একই ‘প্রতারণামূলক চিত্রনাট্য’ অনুসরণ করছে।
সূত্র: ইন্ডিয়া টুডে








