কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভেঙে দিলেন পাত্র

ভারতে হবু স্ত্রীর সরকারি চাকরির ধরন নিয়ে নতুন তথ্য জানার পর বিয়ে বাতিল করেছেন এক যুবক। কনের চাকরিটি স্থায়ী নয়, বরং অস্থায়ী—এ বিষয়টি জানাজানি হওয়ার পরই বিয়ের সব আয়োজন থেকে সরে দাঁড়ান তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হোয়েন ম্যাট্রিমনি এক্সপেকটেশনস ডোন্ট ম্যাচ রিয়্যালিটি’ শিরোনামে রেডিটে একটি পোস্ট দেন এক ভারতীয় ব্যবহারকারী। সেখানে তিনি নিজের এক বন্ধুর বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা তুলে ধরেন।
পোস্ট অনুযায়ী, ওই যুবক জীবনসঙ্গী খুঁজতে একটি ম্যাট্রিমনি অ্যাপের সহায়তা নিয়েছিলেন। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। ওই নারী বেসরকারি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সরকারের একটি পদে কর্মরত থাকলেও তার চাকরির ধরন ছিল অস্থায়ী। তবে ম্যাট্রিমনি প্রোফাইলে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, পাত্রের কাছে ওই তরুণীর প্রত্যাশাও ছিল বেশ উচ্চ। তিনি সম্ভাব্য জীবনসঙ্গীর নির্দিষ্ট পরিমাণ আয়, নিজস্ব বাড়ি ও গাড়ি থাকার শর্ত দিয়েছিলেন। পাশাপাশি লম্বা উচ্চতার পাত্র পছন্দ করার কথাও জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিন্তু ওই যুবকের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। যদিও পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অবস্থান ছিল বেশ ভালো। তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একজন বিজ্ঞানী। দেশটির একটি স্বনামধন্য কলেজ থেকে প্রকৌশল ডিগ্রি নেওয়ার পাশাপাশি বিদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।
রেডিট পোস্টে ওই ব্যবহারকারী লেখেন, ‘‘তার ভালো ক্যারিয়ার এবং আয়েশী জীবন ছিল।’’
বিজ্ঞাপন
দুই পরিবারের মধ্যে কথাবার্তা এগিয়ে যাওয়ার একপর্যায়ে বাগদানের তারিখও নির্ধারণ করা হয়। কিন্তু পরে পাত্রপক্ষ জানতে পারে, হবু কনের সরকারি চাকরিটি স্থায়ী নয়। এই তথ্য সামনে আসার পরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় পাত্রপক্ষ।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে চাকরির ধরনসহ প্রয়োজনীয় তথ্য পরিষ্কারভাবে জানানো উচিত। আবার কেউ কেউ বলছেন, একপক্ষের বক্তব্য শুনে পুরো ঘটনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, পাত্র বিয়ে বাতিল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, হবু স্ত্রী তার চাকরির অস্থায়ী অবস্থার কথা আগে জানাননি।
বিজ্ঞাপন
আরেকজন লেখেন, ‘‘কী নিয়ে? যে তিনি মিথ্যা বলতে পারেন, তথ্য গোপন করতে পারেন ইত্যাদি এবং কারও চোখে পড়বে না? হ্যাঁ, তার মাথায় এমনটাই ছিল।’’
অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, ‘‘বাগদান বাতিল করে পাত্রের পরিবার ঠিক কাজই করেছে। তার প্রত্যাশাগুলো অধিকারবোধের মতো শোনায়। তার চাকরির অবস্থা শুরুতেই প্রকাশ না করাটা এই ঘটনার একটি বড় মোড়।’’
সূত্র: এনডিটিভি।








