Logo

পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪১
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণ
প্রতীকী ছবি।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদকজাতীয় দ্রব্য খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। মূল অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার দুই আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

গত ২৫ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ওই তরুণী ঘটনার পর স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে নিজের জবানবন্দিও দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের রাজধানী বাকুর বাসিন্দা ওই তরুণী দুই সপ্তাহ আগে টেক্সটাইল ব্যবসার কাজে পাকিস্তানে আসেন। জবানবন্দিতে তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে ডিএইচএ এলাকার একটি ক্যাফে থেকে কৌশলে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যান তিন ব্যক্তি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর ওই তরুণীকে মদ্যপানের পাশাপাশি জোরপূর্বক চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়। এরপর তিনজন মিলে তাকে দলবদ্ধ ধর্ষণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শহরের গাজী ইন্টারচেঞ্জ এলাকার নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়

লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরান জানান, তিন অভিযুক্ত—আহমেদ তানভীর, আলী ও মহসিনকে গ্রেপ্তারে পুলিশ দল মাঠে নেমেছে। মূল অভিযুক্ত তানভীরের সর্বশেষ অবস্থান শিয়ালকোট এলাকায় শনাক্ত করা হয়েছে এবং আসামিরা যাতে দেশ ছাড়তে না পারে, সেজন্য তাদের নাম ‘নো-ফ্লাই’ তালিকায় যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এটি লাহোরে কয়েক মাসের মধ্যে বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগে দ্বিতীয় ঘটনা। এর আগে গত জুন মাসে এক ডাচ ও ভেনেজুয়েলীয় নারীকে একই কায়দায় ধর্ষণের অভিযোগ ওঠে, যাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক ঘনিষ্ঠ আত্মীয়ের জড়িত থাকার কথা ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD