পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের সেনাবাহিনী খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক অভিযান চালিয়ে ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির নিরাপত্তাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাতজনের মধ্যে দুজনকে বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় হত্যা করা হয়। সশস্ত্র সন্ত্রাসীরা সেখানকার দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেয়। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী অভিযান চালাতে বাধ্য হয়। জাতীয় মহাসড়ক এন-৪০-এর বিভিন্ন স্থানেও তারা আগুন লাগায় বলে দাবি করে নিরাপত্তাবাহিনী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একই ধরনের কর্মকাণ্ডের জন্য গত ৩১ আগস্ট ১১ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল। বেলুচিস্তানের সন্ত্রাসীরা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
অন্যদিকে আলাদা অভিযানে খাইবার পাখতুনখাওয়ায় সাত সন্ত্রাসী নিহত হয়েছেন। তারা ফিতনা আল-খারেজির সদস্য ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারা শহরে অভিযান চালানো হয়। সেখানে পাঁচ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি বিপুল অস্ত্র উদ্ধার করা হয় এবং তাদের একটি গোপন আস্তানা সম্পূর্ণ ধ্বংস করা হয়।
সংবদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠিত হওয়ার পর পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। এজন্য তালেবানকে দায়ী করে পাকিস্তান।
বিজ্ঞাপন
দেশটির দাবি, তালেবানের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা এসে পাকিস্তানে হামলা চালায়। তবে আফগানিস্তান সবসময় এ অভিযোগ অস্বীকার করে থাকে।
সূত্র: জিও টিভি








