এশিয়ান গেমসে ওমানের জালে পাকিস্তানের সাত গোল

এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে পাকিস্তান। সোমবার জাপানের আইচি-নাগোয়ায় ওমানকে ৭-২ গোলে হারিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা পাকিস্তান পুরো ম্যাচে ওমানের ওপর চাপ বজায় রাখে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সাতবার জালে বল পাঠায় তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে ওমানও দুটি গোল করে ব্যবধান কিছুটা কমালেও পাকিস্তানের বড় জয় আটকাতে পারেনি। শেষ পর্যন্ত ৭-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
এরই মধ্যে এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ওমানের বিপক্ষে বড় ব্যবধানের এই জয় শেষ চারের লড়াইয়ের আগে দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।








