সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে জামাল ভূঁইয়ার দল।
বিজ্ঞাপন
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। সেই লক্ষ্যেই একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে থমাস ডুলির দল।
একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সঙ্গে জিদান ইউসুফ, সুকি ইতোফুসা ও শেখ মোরসালিনও সুযোগ পেয়েছেন। তাদের জায়গা ছেড়ে একাদশের বাইরে রয়েছেন সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।
নতুন একাদশ নিয়ে শুরুটা অবশ্য মন্দ করেনি বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিব হোসেনের মাধ্যমে কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করে লাল-সবুজরা। তবে আক্রমণগুলো প্রতিপক্ষের ডি-বক্সের কাছে গিয়ে থেমে যায়। প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে নিতে পারেনি বাংলাদেশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণের গতি বাড়ায় সিঙ্গাপুর। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের গোলমুখে পাঁচটি শট নেয় তারা, যার চারটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ৩৬তম মিনিটে সেই আক্রমণ থেকেই গোল পেয়ে যায় সিঙ্গাপুর। বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ক্রস বাড়ান আবদুল্লাহ নুর। তার দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান স্টুয়ার্ট। গোলটি ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্য বাংলাদেশের।








