Logo

বিশ্ব রেকর্ড গড়লেন লিটন কুমার দাস

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১৬:২৬
বিশ্ব রেকর্ড গড়লেন লিটন কুমার দাস
ছবি: সংগৃহীত

অবশেষে টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ডে নিজের নাম লেখালেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে অনন্য এই কীর্তি গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন লিটন।

বিজ্ঞাপন

মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে স্টাম্পিং করেন লিটন। তার এই শিকারের মধ্য দিয়ে রাবাদার সঙ্গে রিকেলটনের ১১৭ রানের জুটিরও অবসান ঘটে। এর আগে ইনিংসে ছয়টি ক্যাচ নিয়েছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক। রিকেলটনকে স্টাম্পিং করে নিজের ডিসমিসালের সংখ্যা সাতটিতে নিয়ে যান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সাতটি ডিসমিসালের কীর্তি এতদিন ছিল পাঁচজন উইকেটকিপারের দখলে। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং দক্ষিণ আফ্রিকার জশুয়া দা সিলভা।

এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলেন লিটন দাস। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি একটি স্মরণীয় অর্জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD