সিঙ্গাপুরের জালে আনচেলত্তির ব্রাজিলের ‘সেভেন আপ’

জার্মানির বিপক্ষে ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয়ের কারণে ব্রাজিলের সঙ্গে ‘সেভেন আপ’ শব্দটি দীর্ঘদিন ধরেই আলোচনায় আসে। তবে এবার সেই সাত গোলের গল্পে প্রতিপক্ষ সিঙ্গাপুর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে জয় অনেকটা নিশ্চিত করে নেয় কার্লো আনচেলত্তির দল। এ সময় মাত্র ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের বাকি গোলটি করেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি ব্রাজিলের। এস্তেভাও ও রায়ান একটি করে গোল করেন। শেষ গোলটি আসে সিঙ্গাপুরের খেলোয়াড় রাউল সোহাইমির আত্মঘাতী ভুলে।
ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিয়ামারায়েসের পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস (১-০)। ছয় মিনিট পর এনদ্রিকের বাড়িয়ে দেওয়া বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি (২-০)।
বিজ্ঞাপন
২১ মিনিটে গোলরক্ষকের কাছ থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান এনদ্রিক। এস্তেভাওয়ের সহায়তায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে সিঙ্গাপুরের জালে বল পাঠান তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির পর ৫০ মিনিটে নিজের গোলের খাতা খোলেন এস্তেভাও। সেট পিস থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে ব্যবধান ৫-০ করেন তিনি।
বিজ্ঞাপন
৬৫ মিনিটে অ্যালানের দারুণ থ্রো থেকে গোল করেন রায়ান। এরপর ৭৪ মিনিটে রাউল সোহাইমির আত্মঘাতী গোলে ব্রাজিলের ব্যবধান দাঁড়ায় ৭-০।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল। শক্তিমত্তার পার্থক্য পুরো ম্যাচেই স্পষ্ট করে দিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় ব্রাজিল।








