Logo

মাত্র ২০ মিনিটেই হ্যাটট্রিক, ব্রাজিলের জার্সিতে নতুন ইতিহাস ভিনির

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৭:০৫
মাত্র ২০ মিনিটেই হ্যাটট্রিক, ব্রাজিলের জার্সিতে নতুন ইতিহাস ভিনির
ছবি: সংগৃহীত

ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। ম্যাচের ৯, ১৫ ও ২০ মিনিটে গোল করে দ্রুত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে এর আগে কোনো ম্যাচে তিন গোল করার কৃতিত্ব ছিল না ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসের। সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। তার গোলের সুবাদে বড় জয়ের পথে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ভিনি। ওই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছিলেন তিনি। তবে তার ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও ৩-২ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

জাপানের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন এই ব্রাজিলিয়ান তারকা। মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের নতুন মাইলফলক গড়লেন তিনি।

বিজ্ঞাপন

২০২৬ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্স ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। বছরের শেষ ম্যাচে তার হ্যাটট্রিক নিঃসন্দেহে দলের জন্য বড় স্বস্তির খবর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD