Logo

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৮:০৬
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, শাস্তি পেলেন তাওহীদ হৃদয়
ছবি: সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

বিজ্ঞাপন

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন হৃদয়। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা।

বুধবার আলোর স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার পর ঘটনাটির সূত্রপাত। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান হৃদয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার অভিযোগ ছিল, আলোর পরিস্থিতি বিবেচনায় আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে হৃদয়ের আচরণ আক্রমণাত্মক ও অনুচিত ছিল বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন বাংলাদেশের এই ব্যাটার। নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হয়নি।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD