Logo

লর্ডসের ঐতিহাসিক মাঠে নেপালের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৭:০৫
লর্ডসের ঐতিহাসিক মাঠে নেপালের বিপক্ষেও খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আগামী বছর ইংল্যান্ড সফরে গিয়ে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের পাশাপাশি একই ভেন্যুতে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি আয়োজন করবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জুন লর্ডসে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট শেষ হওয়ার পর একই মাঠে নেপালের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দলটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ। কাঠমান্ডুতে হবে তিনটি ম্যাচই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD