Logo

ম্যাচ না খেলেই সেমিফাইনালে ভারত, বিদায় আফগানিস্তানের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৭
ম্যাচ না খেলেই সেমিফাইনালে ভারত, বিদায় আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়াতে না পারায় এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। অন্যদিকে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত।

বিজ্ঞাপন

জাপানের নিশিনে টানা বৃষ্টির পাশাপাশি মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে টসও অনুষ্ঠিত হয়নি।

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর বৃহস্পতিবার, ১ অক্টোবর সেমিফাইনালে মাঠে নামবে ভারত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে বৃষ্টির কারণে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠবে। কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা—এই চার দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া সিডেড দল।

বিজ্ঞাপন

এর আগে সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে হংকং ও পাকিস্তানের ম্যাচও টসের আগেই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

এ নিয়ে টানা দ্বিতীয় এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে আফগানিস্তানের আসর শেষ হলো। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও ভারতের বিপক্ষে ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

সেবার প্রথম ইনিংসে ১৮.২ ওভার খেলা হওয়ার পর ম্যাচ আর এগোয়নি। বেশি সিডিং পাওয়ার কারণে ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়, আর আফগানিস্তান পায় রৌপ্যপদক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD