Logo

হ্যামস্ট্রিং ও পিঠের চোটে ছিটকে গেলেন হাসারাঙ্গা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৬
হ্যামস্ট্রিং ও পিঠের চোটে ছিটকে গেলেন হাসারাঙ্গা
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিপাক্ষিক সিরিজের মাঝপথেই চোটের কারণে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিং ও পিঠের সমস্যায় সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে তাকে।

বিজ্ঞাপন

প্রথম ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলের অনুশীলনে পিঠ ও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন হাসারাঙ্গা। এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি।

পরবর্তী সময়ে মেডিকেল পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিরিজের বাকি ম্যাচগুলো থেকেও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। একই সঙ্গে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাসারাঙ্গার জন্য চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ধরনের চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আসরের বাকি অংশে আর খেলতে পারেননি হাসারাঙ্গা।

ফলে ইংল্যান্ড সফরে আবারও চোটের ধাক্কায় পড়লেন শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD