Logo

সাকিবের বিকল্প খুঁজছে বাংলাদেশ, নজরে নতুন অলরাউন্ডার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১১
সাকিবের বিকল্প খুঁজছে বাংলাদেশ, নজরে নতুন অলরাউন্ডার
সাকিব আল হাসান | ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অনুপস্থিতির দীর্ঘ সময় পেরিয়ে গেছে। ২০২৪ সালের অক্টোবরের পর বাংলাদেশের জার্সিতে আর মাঠে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সাকিবের মতো ব্যাটিং ও বাঁহাতি স্পিনে অবদান রাখতে পারেন—এমন একজন ক্রিকেটার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

বিজ্ঞাপন

মিরপুরের ইনডোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশতাক বলেন, ‘আমরা তৈরি করছি (সাকিবের মতো অলরাউন্ডার)। এটা নিয়ে ভাবছি।’

বাংলাদেশে বাঁহাতি স্পিনারের সংখ্যা কম নয়। অতীতে মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তাইজুল ইসলাম, নাসুম আহমেদ ও তানভীর ইসলামও নিয়মিতভাবে নিজেদের সামর্থ্য দেখাচ্ছেন। তবে সাকিবের ব্যতিক্রমী জায়গাটি ছিল ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর বাঁহাতি স্পিনে অবদান রাখা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে সাকিবের বয়স ৩৯ বছর। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও কতদিন খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ভবিষ্যতের জন্য এমন একজন বাঁহাতি স্পিনার খুঁজছেন মুশতাক, যিনি ব্যাট হাতেও দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিজ্ঞাপন

মুশতাক বলেন, ‘এমন বাঁহাতি স্পিনার খুঁজছি যে ব্যাটিংও করতে পারবে। হুট করে একটা বৃক্ষ তো গড়ে তুলতে পারবেন না। এখন একজন বাঁহাতি স্পিনার দরকার যে ব্যাটিংও করতে পারে। আশা করি দ্রুত খুঁজে পাব।’

বাংলাদেশের পেস বোলিংয়েও নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন মুশতাক। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করার সক্ষমতার কারণে নাহিদ রানা ইতোমধ্যে আলোচনায় এসেছেন। তার বাউন্সার ও ইয়র্কারও প্রশংসা পেয়েছে। রানার গতি নিয়ে মুশতাক বলেন, ‘আমাদের এখন রানা আছে। সে ঘণ্টায় দেড়শ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারে।’

সাদা বলের ক্রিকেটে লেগ-স্পিনার রিশাদ হোসেনও গত কয়েক বছরে বাংলাদেশের স্পিন আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। পিএসএল ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতার পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজর কেড়েছেন তিনি। ওই আসরে ১৪ উইকেট নিয়ে এক আসরে সাকিবের ১১ উইকেটের রেকর্ড ছাড়িয়ে যান রিশাদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাইজুল, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, নাসুম ও তানভীরদের পারফরম্যান্সেও সন্তুষ্ট মুশতাক। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের মাঝের ওভারে নিয়মিত উইকেট পেতে কার্যকর স্পিনার প্রয়োজন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে মাঝের ওভারে উইকেট আনতে ভালো স্পিনার লাগবেই। তাইজুল আছে, মিরাজ আছে, সাদা বলে রিশাদ, নাসুম, তানভীররা সবাই ভালো করছে। এ কারণেই আমরা এখন অনেক সিরিজ জিততে পারছি।’

সাকিবের মতো অলরাউন্ডার তৈরি করা সহজ নয়—এটা স্বীকার করেই ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় ক্রিকেটার খোঁজার কাজ চালিয়ে যেতে চান বাংলাদেশের স্পিন বোলিং কোচ। তাঁর পরিকল্পনায় ব্যাটিং ও বাঁহাতি স্পিন—দুই বিভাগেই অবদান রাখতে সক্ষম একজন ক্রিকেটার তৈরিই এখন অন্যতম লক্ষ্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD